ভারতের বাজারে প্রতিনিয়ত অবস্থান হারাচ্ছে ভোডাফোন আইডিয়া। চলতি বছরের ফেব্রুয়ারিতে কোম্পানিটি ২০ লাখের বেশি গ্রাহক হারিয়েছে। যেখানে রিলায়েন্স জিও ১০ লাখ এবং ও ভারতী এয়ারটেল ৯ লাখ ৮২ হাজার ৫৫৪ জন নতুন গ্রাহক পেয়েছে। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) প্রকাশিত গ্রাহক সংখ্যা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ফেব্রুয়ারির শেষে ভোডাফোন আইডিয়ার মোট গ্রাহক ছিল ২৩ কোটি ৭৯ লাখ। যেখানে ভারতী এয়ারটেলের গ্রাহক ৩৬ কোটি ৯৮ লাখ এবং জিওর ৪২ কোটি ৭১ লাখ। ইটি টেলিকম
২০ লাখের বেশি গ্রাহক হারিয়েছে ভোডাফোন আইডিয়া
ভারতের বাজারে প্রতিনিয়ত অবস্থান হারাচ্ছে ভোডাফোন আইডিয়া। চলতি বছরের ফেব্রুয়ারিতে কোম্পানিটি ২০ লাখের বেশি গ্রাহক হারিয়েছে।










