প্লেস্টেশন ৫ কনসোলে রিমোট গেমপ্লের জন্য নতুন পোর্টেবল হ্যান্ডহেল্ড ডিভাইস আনতে কাজ করছে সনি। প্রজেক্ট কিউয়ের মাধ্যমে এর উন্নয়ন করা হবে। সনির নতুন কিউ হ্যান্ডহেল্ডে ৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে এবং এর মাধ্যমে প্লেস্টেশন ৫-এর গেমগুলোর ওয়্যারলেস মোডে খেলা যাবে। এছাড়া সনি প্লেস্টেশন ব্লুটুথ ইয়ারবাডস আনার ঘোষণাও দিয়েছে। চলতি সপ্তাহে প্লেস্টেশন শোকেস ইভেন্টে প্রেজেক্ট কিউয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। সনি জানায়, নতুন ডিভাইসটির মাধ্যমে রিমোট প্লে বাই ওয়াই-ফাই ফিচার ব্যবহার করে সহজেই যেকোনো গেম স্ট্রিম করা যাবে। ৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে ছাড়াও হ্যান্ডহেল্ডে প্লেস্টেশন ডুয়ালসেন্স ওয়্যারলেন কনট্রোলারের সব বাটনই থাকবে বলে জানা গেছে। ডিভাইসে ১০৮০ পিক্সেল রেজল্যুশন ও প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমের মাধ্যমে গেম চালানো যাবে। সনি প্রজেক্ট কিউতে অ্যাডাপ্টিভ ট্রিগার ও হেপটিক ফিডব্যাক ফিচার থাকবে। কিউ হ্যান্ডহেল্ড ডিভাইসে কোনো গেম খেলতে হলে প্লেস্টেশন ৫ কনসোলে সেগুলো ইনস্টল করতে হবে। পিএস৫-এর সহযোগী হলে কিউ হ্যান্ডহেল্ড আলাদাভাবে ব্যবহার করা যাবে না। চলতি বছরের শেষ নাগাদ কিউ হ্যান্ডহেল্ড বাজারে প্রবেশ করবে বলে সূত্রে জানা গেছে। গিজচায়না