কাপড় কেনার আগে ভার্চুয়ালি ব্যবহারকারীদের সেগুলো যাচাই করার সুবিধার্থে এতদিন স্ন্যাপচ্যাটের লেন্স ব্যবহার করে আসছিল স্ন্যাপ। অগমেন্টেড রিয়েলিটি ভিত্তিক (এআর) এ কার্যক্রমের পরিধি বাড়াতে এবার অ্যামাজনের সঙ্গে চুক্তি করেছে প্লাটফর্মটি। ফলে এখন থেকে অ্যামাজনের কোনো আইওয়্যার কেনার জন্য অর্ডার দেয়ার আগে সেটি পরীক্ষা করে দেখতে পারবে ব্যবহারকারীরা। মাউই জিম, পেরসল, ওকলে ও কোস্টা ডেল মারসহ বিভিন্ন ব্র্যান্ডের নতুন আইওয়্যার পরীক্ষার সুযোগ পাবে ব্যবহারকারীরা। এনগ্যাজেট