চলতি বছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আয়ে ওয়াল স্ট্রিটের লক্ষ্যমাত্রা পূরণ করেছে ওরাকল করপোরেশন। স্বাস্থ্যসেবা তথ্যপ্রযুক্তি ফার্ম সার্নার কেনার সুবিধাগুলো বাতিল করায় এ লক্ষ্যমাত্রা অর্জন করেছে এন্টারপ্রাইজ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ সময়ে প্রতিষ্ঠানটির ক্লাউড পরিষেবাগুলোর চাহিদাও শক্তিশালী ছিল। সার্নারের অবদানসহ সেগমেন্টর আয় ৪৫ শতাংশ বেড়ে ৩৬০ কোটি ডলারে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী হাইব্রিড কর্মপরিবেশের চাহিদা বাড়ার পাশাপাশি ওরাকল তার ক্লাউড পরিষেবা অফারগুলো আরো শক্তিশালী করার চেষ্টা করছে। বৃহৎ প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট করপোরেশন ও অ্যামাজন ইনকরপোরেশনের ওয়েব পরিষেবাগুলো টেক্কা দিতে নিজের অবস্থান আরো দৃঢ় করছে ওরাকল।

গবেষণা প্রতিষ্ঠান সিএফআরএর ইকুইটি রিসার্চের ভাইস প্রেসিডেন্ট জন ফ্রিম্যান বলেন, নির্ভরযোগ্যতাই হলো ওরাকলের বড় সুবিধা। ক্লাউডের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করায় ওরাকলের পক্ষে তাদের গ্রাহক ধরে রাখার সুযোগ রয়েছে।

সার্নার প্রথম প্রান্তিকে ওরাকলকে ১৪০ কোটি ডলার অর্জনে সহায়তা করেছে। কেনার এক মাস পর এটি যুক্তরাষ্ট্রের স্বাস্থসেবা প্রযুক্তি ফার্মগুলো থেকে ভালো পরিমাণের তথ্য সংগ্রহ করতে পেরেছিল। ওরাকলের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি ২১-২৩ শতাংশের মধ্যে থাকবে। এদিকে প্রথম প্রান্তিকে রেফিনিটিভ আইবিইএসের পূর্বাভাসের তুলনায় শেয়ারপ্রতি ১ দশমিক ৩ ডলার মুনাফা করেছে ওরাকল।