কাজ না করেও গুগল থেকে ২ লাখ ৫০ হাজার ডলার পেলেন এক প্রকৌশলী। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ক্রিপ্টোকারেন্সি কোম্পানি ইয়োগা ল্যাবসের নিজস্ব নিরাপত্তা প্রকৌশলী স্যাম কারি গুগল থেকে অপ্রত্যাশিতভাবে এ অর্থ পেয়েছেন।

গতকাল স্যাম কারি তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, গুগল আলাদাভাবে অর্থ পাঠিয়েছে এবং তিন সপ্তাহ পেরিয়ে গেলেও গুগলের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয়নি।

তিনি গুগলের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা জানতে চাইলে বলেন, গুগল যদি টাকা ফেরত নিতে না চায়, তাহলে ঠিক আছে।

তবে গুগল জানিয়েছে, ভুলবশত অর্থ পাঠানো হয়েছে। কারির কাছে পাঠানো অর্থ ফেরত নিতে কাজ করছে তারা। সিএনএনকে পাঠানো ই-মেইলে গুগলের এক মুখপাত্র লিখেছেন, ভুলবশত ২৫ কোটি টাকা পাঠানোর ঘটনাটি দ্রুত জানানোর জন্য আমরা প্রকৌশলী কারির প্রশংসা করি। আমরা এটি সংশোধন করার জন্য কাজ করছি।