দক্ষিণ কোরিয়ায় ফাইভজি ওয়্যারলেস যুক্ত ড্রোন উড্ডয়নে কোয়ালকমের সঙ্গে কাজ করছে ন্যাভার ক্লাউড। এ অংশীদারিত্ব চুক্তির আওতায় আর্গোসডাইনের তৈরি ড্রোনের ফাইভজি অবকাঠামো নির্মাণ করবে ন্যাভার ক্লাউড। অন্যদিকে ফ্লাইট আরবি৫ ফাইভজি প্লাটফর্ম সরবরাহ করবে মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট কোয়ালকম। ফ্লাইট আরবি৫ ফাইভজি ড্রোন হতে যাচ্ছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফাইভজি নেটওয়ার্ক-সংবলিত ড্রোন। চলতি বছরের শেষের দিকে প্রোটোটাইপ ড্রোন তৈরি করবে কোম্পানিগুলো। ২০২৩ সালে বাণিজ্যিক সেবা চালু করবে তারা। দ্য কোরিয়া হেরাল্ড
ফাইভজি ড্রোনের জন্য একসঙ্গে কাজ করছে ন্যাভার-কোয়ালকম
দক্ষিণ কোরিয়ায় ফাইভজি ওয়্যারলেস যুক্ত ড্রোন উড্ডয়নে কোয়ালকমের সঙ্গে কাজ করছে ন্যাভার ক্লাউড। এ অংশীদারিত্ব চুক্তির আওতায় আর্গোসডাইনের তৈরি ড্রোনের ফাইভজি অবকাঠামো নির্মাণ করবে ন্যাভার ক্লাউড।










