চলতি বছরের জানুয়ারি-জুনে চীনে ৬৯ কোটি ৪৮ লাখ ডলারের সেমিকন্ডাক্টর যন্ত্রাংশ রফতানি করেছে দক্ষিণ কোরিয়া, গত বছরের একই সময়ের চেয়ে যা ৫১ দশমিক ৮৯ শতাংশ কমেছে। দ্য কোরিয়া কাস্টমস সার্ভিসের উপাত্তে এ তথ্য উঠে এসেছে। দক্ষিণ কোরিয়ার মোট সেমিকন্ডাক্টর যন্ত্রাংশ রফতানির ৬০ শতাংশই যায় চীনে। স্যামসাং ও এসকে হাইনিক্সের চীনা কারখানায় মূলত ওই যন্ত্রাংশ পাঠানো হয়। বিজনেস কোরিয়া
চীনে সেমিকন্ডাক্টর যন্ত্রাংশ রফতানি কমেছে দ. কোরিয়ার
চলতি বছরের জানুয়ারি-জুনে চীনে ৬৯ কোটি ৪৮ লাখ ডলারের সেমিকন্ডাক্টর যন্ত্রাংশ রফতানি করেছে দক্ষিণ কোরিয়া, গত বছরের একই সময়ের চেয়ে যা ৫১ দশমিক ৮৯ শতাংশ কমেছে।










