কয়েক
সপ্তাহের মধ্যেই আইফোন ১৪ সিরিজ উৎপাদনে যাবে অ্যাপল। শরতের পণ্য উন্মোচন অনুষ্ঠানের আগে সরবরাহ নিয়ে বেশ চাপের মুখে রয়েছে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। নতুন আইফোন মডেলের সরবরাহ নিশ্চিতে নতুন সরবরাহকারীদের সঙ্গে চুক্তিতে যাচ্ছে তারা।
অ্যাপল
বিশ্লেষক মিং-চি কিয়ু টুইটারে এক পোস্টে জানান, হাই-এন্ড ক্যাটাগরির আইফোন ১৪ মডেলের যন্ত্রাংশ সরবরাহের কোয়ালিটি সার্টিফিকেশন পেয়েছে এস মাইক্রো। এতে চীনভিত্তিক ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) নির্মাতা প্রতিষ্ঠানটি আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্সের সরবরাহকারী হিসেবে তালিকাভুক্ত হলো। এর মাধ্যমে প্রথমবারের মতো অ্যাপলের হাই-এন্ড ডিভাইস সরবরাহের সুযোগ পাচ্ছে কোম্পানিটি।
গত
মে মাসে চীনে কভিড-১৯ লকডাউনে আইফোন ১৪ উৎপাদন তিন সপ্তাহ পিছিয়ে যায়। সাম্প্রতিক গণ-উৎপাদনে সরবরাহ সংকটে পড়তে যাচ্ছে অ্যাপল। বিশেষ করে আইফোন ১৪ ম্যাক্স।
তবে
নতুন সরবরাহকারী তালিকাভুক্ত করার মাধ্যমে জাহাজীকরণ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে চাচ্ছে অ্যাপল। চলমান চিপস্বল্পতার প্রথম ধাপে আইফোন ১৪ সরবরাহ কম থাকবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। গত বছরের ন্যায় এবারো সেপ্টেম্বরে আইফোন ১৪ মডেল উন্মোচন করতে পারে অ্যাপল।










