বিজ্ঞাপন ছাড়া ভিডিও পরিষেবা দিতে প্রিমিয়াম সার্ভিসের দিকে ঝুঁকছে অনলাইন ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব। সর্বশেষ পদক্ষেপ হিসেবে প্লাটফর্মটি নতুন কয়েকটি নীতিমালা চালু করছে। এ পরিবর্তনের ফলে ইউটিউব ব্যবহারকারীরা বিনামূল্যে প্লাটফর্মটিতে মিউজিক ভিডিও দেখতে পারবেন না। ইউটিউবের মিউজিক স্ট্রিমিং সার্ভিসের উন্নয়নে এসব পরিবর্তনগুলো আসতে যাচ্ছে। খবর এনগ্যাজেট।

এক ঘোষণায় গুগল জানায়, মিউজিক স্ট্রিমিং সার্ভিসে ইউটিউব মিউজিক নামে কিছু পরিবর্তন আনা হচ্ছে। ফলে ব্যবহারকারীরা পছন্দের গান সহজে খুঁজে পাওয়া ও চালুর ক্ষেত্রে সর্বোত্তম পদ্ধতি উপভোগ করতে পারবেন। এছাড়া অন্যান্য স্ট্রিমিং পরিষেবা থেকে লাখ লাখ গান খুঁজে পাওয়ার সুবিধাও পাবেন। পরিষেবাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, ব্যবহারকারীরা ব্যাকগ্রাউন্ডে বিনামূল্যে গান শুনতে পারবেন। বিনামূল্যে ইউটিউব মিউজিক ব্যবহারকারীদের জন্যও নতুন বিধিনিষেধ অন্তর্ভুক্ত করবে প্লাটফর্মটি।

আগামী ৩ নভেম্বর ইউটিউবে নতুন এ আপডেট আনা হবে। ইউটিউব বলছে, এ আপডেটের পাশাপাশি ইউটিউব মিউজিক প্রিমিয়াম শ্রোতাদের জন্য অন-ডিমান্ড মিউজিক সিলেকশন এবং আনলিমিটেড স্কিপসের মতো কিছু বৈশিষ্ট্য স্বতন্ত্র হয়ে যাবে।

প্রাথমিকভাবে কানাডায় এসব পরিবর্তন চালু করা হবে। পরবর্তী সময়ে বিশ্বব্যাপী এগুলো ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। যারা বিজ্ঞাপন দিয়ে বিনামূল্যে গান শোনেন তাদের জন্য এ রকম আর যারা অর্থ প্রদান করেন, তাদের এক্সক্লুসিভ কিছু সুবিধা প্রদান করা হবে।