মেসেঞ্জারের গ্রুপ চ্যাটে অগমেন্ট রিয়েলিটি (এআর) ফিল্টার চালু করেছে ফেসবুক। ইনস্টাগ্রামেও শিগগিরই এআর ফিল্টার সুবিধা পাওয়া যাবে। এআর ফিল্টার সুবিধা পেতে অ্যাফেক্টস ট্রে খুলতে ব্যবহারকারীকে স্মাইলি ফেস ট্যাপ করতে হবে। ভিডিও কল বা মেসেঞ্জার অ্যাপে রুম তৈরি করে ৭০টিরও বেশি অ্যাফেক্টস বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। এ ফিল্টারিংয়ের মাধ্যমে ব্যবহারকারীরা গ্রুপ কলের সময় নিজেদের কণ্ঠ বা চেহারা বিভিন্ন অ্যানিমেশনে পরিবর্তন করার সুবিধা পাবেন। গ্যাজেটস থ্রিসিক্সটি