তথ্যপ্রযুক্তিগত উৎকর্ষের যুগে র্যানসমওয়্যার হামলা ও গ্রুপের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সম্প্রতি এ বিষয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে সাইবারনিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সিকিউরিন, ইভান্তি ও সাইওয়্যার। প্রতিবেদনের তথ্যানুযায়ী মাইক্রোসফটের পণ্য ও পরিষেবায় সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটছে। বর্তমানে ১২১টি কোম্পানি নির্মিত সাত হাজারের বেশি পণ্যকে আক্রমণের তালিকায় যুক্ত করেছে হ্যাকাররা। যেগুলোর মধ্যে অধিকাংশই বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়। শুধু মার্চেই বড় ধরনের হামলার তথ্য পাওয়া গেছে, যা আগের তিন বছরের তুলনায় বেশি। টেকরাডার
মাইক্রোসফটের ডিভাইসে র্যানসমওয়্যার হামলা বাড়ছে
তথ্যপ্রযুক্তিগত উৎকর্ষের যুগে র্যানসমওয়্যার হামলা ও গ্রুপের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।










