বিজ্ঞাপন ছাড়া লাইভ স্ট্রিমিং উপভোগে ব্যবহারকারীদের টার্বো সাবস্ক্রিপশন সুবিধা দিয়ে আসছিল টুইচ। তবে শিগগিরই এ পরিষেবা গ্রহণে গ্রাহকদের বেশি অর্থ ব্যয় করতে হবে। যুক্তরাষ্ট্রে এ পরিষেবা ব্যয় ৯-১২ ডলারে উত্তীর্ণ করার উদ্যোগ নিয়েছে প্লাটফর্মটি। ফি বাড়ালেও সাবস্ক্রিপশনে কোনো নতুন ফিচার বা অ্যাড-অনস যুক্ত করা হয়নি। ই-মেইলের মাধ্যমে টার্বোর বর্তমান গ্রাহকদের পরিবর্তনের বিষয়ে জানিয়েছে টুইচ। নতুন সিইও নিয়োগ পাওয়ার পর অ্যামাজন মালিকানাধীন প্লাটফর্মটি ফি বাড়ানোর এ ঘোষণা দিল। এনগ্যাজেট