দেশের বাজারে ১২ প্রো নামে নতুন
ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে এসেছে শাওমি। সব ধরনের উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসা স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী এবং অত্যাধুনিক কুলিং প্রযুক্তির স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ৪ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তিতে এটি তৈরি করা হয়েছে। শক্তিশালী প্রসেসরটি জিপিইউ গ্রাফিক রেন্ডারিং সক্ষমতা দেবে, সেই সঙ্গে আগের প্রজন্মের যেকোনো ডিভাইসের চেয়ে অধিক শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করবে। ফোনটিতে সপ্তম প্রজন্মের কোয়ালকম এআই ইঞ্জিন, এআই ফিউশন বুদ্ধিবৃত্তিক ইমেজ সিগনাল প্রসেসিং সক্ষমতাও দেয়া হয়েছে। অ্যাডভান্সড কুলিং সিস্টেম ফিচারের সঙ্গে রয়েছে ম্যাসিভ ভ্যাপর চেম্বার, যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঠাণ্ডা রাখবে ডিভাইসটি।
শাওমি ১২ প্রো ফ্ল্যাগশিপটিতে ৫০ মেগাপিক্সেলের মাস্টার ট্রিপল ক্যামেরা দেয়া হয়েছে। এতে সনির আইএমএক্স৭০৭ আল্ট্রা-লার্জ প্রাইমারি সেন্সরও রয়েছে। প্রাইমারি সেন্সরটির অ্যাডভান্সড ইমেজিং সক্ষমতা
ফোকাসে দ্রুতগতি, সঠিক কালারের নিশ্চয়তা এবং সেই সঙ্গে সিনেমাটিক ক্যাপচারের সুযোগ দেবে। এতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ইন-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা; যা সুপার-পিক্সেল এইচডিআর ১০ প্লাস রেকর্ডিং এবং যেকোনো চমত্কার মুহূর্তগুলো ধরে রাখার সুবিধা দেবে।
শাওমি ১২ প্রো ফোনটিতে অ্যাডাপ্টিভ সিন প্রোসহ বড় ধরনের ৬ দশমিক ৭৩ ইঞ্চির ডব্লিউকিউএইচডিপ্লাস অ্যামোলেড ট্রুকালার ডট ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩২০০X১৪৪০ পিক্সেল ৫২২ পিপিআই, ১৬০০০ লেভেল ব্রাইটনেস এবং ৮,০০০,০০০:১ উচ্চ অনুপাতের কনট্রাস্ট রয়েছে। শাওমি ১২ প্রো ফ্ল্যাগশিপটিতে অসাধারণ সাউন্ড অভিজ্ঞতা দিতে থাকছে হারম্যান কার্ডন ফিচার ও ডলবি অ্যাটমস কোয়াড স্পিকার।
শাওমি ১২ প্রো ফোনটিতে রয়েছে ১২০ ওয়াটের শাওমি হাইপারচার্জ প্রযুক্তি। ফোনটিতে থাকা ৪ হাজার ৬০০ এমএএইচের ব্যাটারি বুস্ট মোডে মাত্র ১৮ মিনিটে সম্পূর্ণ চার্জ হবে। শাওমির অথোরাইজড স্টোরে গ্রে, ব্লু ও পার্পেল রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। ফ্ল্যাগশিপটির ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৯৯ হাজার ৯৯৯ টাকা এবং ১২+২৫৬ জিবির দাম পড়বে ১ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা।










