জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক বাংলাদেশে শিক্ষাভিত্তিক একটি অনলাইন ক্যাম্পেইন চালু হচ্ছে। দেশের অনলাইন শিক্ষাভিত্তিক শীর্ষ প্লাটফর্ম টেন মিনিট স্কুলের সঙ্গে একশোতে একশো শিরোনামে ওই ক্যাম্পেইনে মাসজুড়ে দেশের জনপ্রিয় এডুটক ক্রিয়েটররা বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষাভিত্তিক কনটেন্ট তৈরি ও পাবলিশ করবেন। 

টিকটক এ অঞ্চলে শিক্ষার বিষয়টি আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে এবং সবার জন্য শিক্ষামূলক কনটেন্ট তৈরি ও সহজলভ্য করতে হ্যাশট্যাগ এডুটক উন্মোচন করছে। এখন পর্যন্ত শতকোটি ভিউ অর্জনের পর এডুটকের ক্রিয়েটরদের কাছ থেকে শেখা এবং নতুন দক্ষতা অর্জনের জন্য একটি জনপ্রিয় প্লাটফর্ম হয়ে উঠেছে। এখানে একাডেমিক কনটেন্ট কিংবা কারিগরি দক্ষতা, যেমন পাবলিক স্পিকিং, বিতর্ক; লেখার দক্ষতা, যেমন পেইন্টিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও এডিটিংয়ের মতো দক্ষতাও শেখানোর মতো কনটেন্ট থাকতে পারে। এর বাইরেও কনটেন্ট ক্যাটাগরি, যেমন অংকন, অরিগামি, রুবিকস কিউব সমাধান, সংগীত এবং আরো অনেক কিছু থাকতে পারে।

অংশগ্রহণকারীদের এ চ্যালেঞ্জের জন্য কনটেন্ট তৈরির আমন্ত্রণ জানানো হবে উপস্থাপিত প্রশ্নের উত্তরের ভিত্তিতে। টিকটক ব্যবহারকারীরা একশতে একশ ফলো করে প্রতিদিন শিক্ষামূলক কনটেন্ট দেখার পাশাপাশি নতুন অনেক দক্ষতা অর্জন করতে পারবেন। 

বাংলাদেশে একশোতে একশো ক্যাম্পেইন প্রথম এমন কোনো ক্যাম্পেইন, যেখানে দেশের বেশকিছু জনপ্রিয় শিক্ষামূলক কনটেন্ট নির্মাতা, যেমন আয়মান সাদিক, মুনজেরিন শহিদ, এনায়েত চৌধুরী, খালিদ ফারহান এবং অন্যরা অংশ নিচ্ছেন।

টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বলেন, শিক্ষামূলক কনটেন্ট মজাদার ও সবার জন্য সহজলভ্য করে টিকটক ডিজিটাল লার্নিংয়ের জন্য একটা মান দাঁড় করিয়েছে। একশোতে একশো ক্যাম্পেইন দিয়ে আমরা একে অন্যের সঙ্গে কাজ করার একটা ভালো সুয়োগ পেয়েছি এবং আমরা বিশ্বাস করি, একসঙ্গে কাজ করে আমরা দুর্দান্ত কিছু অর্জন করতে পারব। টেন মিনিট স্কুল এ পার্টনারশিপের মাধ্যমে খুব আনন্দিত।

বাংলাদেশে দ্রুতই বেড়ে চলেছে টিকটক ব্যবহারকারী। ফলে দেশের সবচেয়ে জনপ্রিয় এডুটেক উদ্যোগগুলো প্লাটফর্মটির মাধ্যমে তাদের ফ্যানদের সঙ্গে সংযুক্ততা বাড়াচ্ছে। টিকটক শুধু বাংলাদেশের সংস্কৃতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে না, বরং একটি প্লাটফর্ম দিয়ে শিক্ষা খাতকে নতুনভাবে তুলে ধরছে, যাতে সবাই তাদের মেধা তুলে ধরছে, তাদের জ্ঞানের পরিধি বাড়াতে কাজ করছে।