২০২০ সালের আগ পর্যন্ত অ্যাপল তাদের ডিভাইসে ইন্টেলের চিপ ব্যবহার করে এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট ও আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের নতুন প্রজন্মের এম১ প্রো ও এম১ ম্যাক্স সিলিকন চিপ উন্মুক্ত করেছে। ফলে অ্যাপলের কাছ থেকে চিপ সরবরাহের চুক্তি হারাচ্ছে ইন্টেল। তবে সব ছাপিয়ে প্রতিষ্ঠানটি এখনো অ্যাপলের সঙ্গে কাজ করতে আগ্রহী। খবর গিজমোচায়না।
ডিজিটাইমস প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের চিপ উৎপাদনকারী অন্যতম বৃহৎ এ প্রতিষ্ঠান অ্যাপলের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার আরেক জায়ান্ট স্যামসাংয়ের কাছ থেকে চিপ উৎপাদন ও সরবরাহের চুক্তি পাবে বলে আশা করছে। অন্য কথায়, কুপারটিনো ভিত্তিক এ প্রযুক্তি জায়ান্টটি শুধু টিএসএমসির কাছ থেকে আলাদা ও বৈচিত্র্যময় করতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি ইন্টেলের সিইও প্যাট গেলসিঙ্গার অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডের তুলনায় আরো ভালো চিপ উৎপাদনের মাধ্যমে অ্যাপলের কাছ থেকে চিপের ক্রয়াদেশ ফিরে পাওয়ার অঙ্গীকার করেছিলেন।










