বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড় দেয়ার লক্ষ্যে লা মেরিডিয়ান ঢাকার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাংলালিংকের লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার জাইন জামান ও লা মেরিডিয়ান ঢাকার ফাইন্যান্স ডিরেক্টর মো. মহসিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রবিতা জাহান প্রিয়তা, লা মেরিডিয়ান ঢাকার ডিরেক্টর অব সেলস জুবায়ের ফারুক চৌধুরী ও লা মেরিডিয়ান ঢাকার মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. তানভীরুল আবেদিন।
অরেঞ্জ ক্লাবের সদস্যরা লা মেরিডিয়ান ঢাকায় প্রতি শনিবার ‘বাই ২ গেট ২’ টার্কিশ লাঞ্চের অফার পাবেন। এর সঙ্গে থাকছে বিনামূল্যে পুল ব্যবহারের সুযোগ। অফারটি পেতে তাদের ইংরেজি হরফে বিএলএলএমআরডি টাইপ করে ২০১২-তে টেক্সট পাঠাতে হবে। অফারটি চলবে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত। জাইন জামান বলেন, আমরা গ্রাহকদের দ্রুততম ফোরজি নেটওয়ার্কের সেবা দেয়ার পাশাপাশি লাইফস্টাইলের নানা ধরনের সুবিধা দিতে চাই। —বিজ্ঞপ্তি










