ভুক্তভোগীদের ক্রিপ্টোওয়ালেটের কারেন্সি হাতিয়ে নিতে কয়েনবেজ, জেমিনি, ক্রাকেন ও মেটামাস্কসহ বিভিন্ন বিখ্যাত কারেন্সি এক্সচেঞ্জ ওয়েবসাইটের ভুয়া ভার্সন ব্যবহার করছে সাইবার অপরাধীরা। খবর টেকরাডার।

নেটস্কোপের তথ্যানুযায়ী, হামলাকারীরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) বিভিন্ন কৌশল ব্যবহার করছে। কিছু গবেষকের দাবি, কোনো কোনো ক্ষেত্রে মূল ওয়েবসাইটের পরিবর্তে ভুয়া ভার্সনগুলো র্যাংকিংয়ে এগিয়ে আছে।

ভুক্তভোগী যখন কোনো ক্ষতিকর লিংকে ক্লিক করে তখন তাদের গুগল বা মাইক্রোসফট অ্যাজুরে থাকা ওয়েবসাইটগুলোর মতো অভ্যর্থনা জানানো হয়। নেটস্কোপের গবেষকরা উদাহরণ হিসেবে প্রচলিত ক্রিপ্টোওয়ালেট মেটামাস্ক ব্যবহারের মাধ্যমে জানান, সেখানে ব্যবহারকারীদের সরাসরি ডাউনলোড বা লগইনের পেজে নিয়ে যাওয়া হয়। ওয়েবসাইটের মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর ইউজারনেম ও পাসওয়ার্ড সংরক্ষণের মাধ্যমে ক্রিপ্টোওয়ালেটের কারেন্সি হাতিয়ে নিতে পারে।