টিমস কোলাবোরেশন প্লাটফর্মে মেটাভার্সের মতো অ্যানিমেটেড অ্যাভাটার চালু করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট টিমস অ্যাপ স্টোরে থাকা অ্যাভাটার অ্যাপের মাধ্যমে টেকনিক্যাল অ্যাকসেস প্রোগ্রাম ব্যবহারকারীরা তিনটি অ্যাভাটার তৈরি করতে পারবে। মূলত মিটিংয়ে অংশগ্রহণের সময় অ্যাভাটারগুলো তৈরি করা যাবে এবং বিভিন্ন অঙ্গভঙ্গি থেকে নির্দিষ্ট আচরণ নির্বাচন করা যাবে। ২০২১ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটির ডিজিটাল অ্যাডভাইজরি সার্ভিসের সিটিও জন রোচ এক ব্লগ পোস্টে মাইক্রোসফট টিমসের জন্য তথাকথিত মেশ অ্যাভাটার চালুর ঘোষণা দিয়েছিলেন। টেকরাডার