ফাইভজি নেটওয়ার্কে ডাউনলোড স্পিডের দিক থেকে শীর্ষে রয়েছে এসকে টেলিকম। বৈশ্বিক মোবাইল ইন্ডাস্ট্রি ট্র্যাকার ওপেনসিগন্যালের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পরীক্ষায় দেখা গিয়েছে, এসকে টেলিকমের ফাইভজি নেটওয়ার্কে ডাউনলোড স্পিড সেকেন্ডপ্রতি ৪৬৯ দশমিক ৬ মেগাবাইট, বিশ্বের অন্যান্য মোবাইল ক্যারিয়ারগুলোর ১৮৪ দশমিক ২ এমবিপিএস ডাউনলোড স্পিডের চেয়ে যা প্রায় ২ দশমিক ৫৫ গুণ বেশি। ৪২৯ দশমিক ৬ এমবিপিএস স্পিড নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এলজি ইউপ্লাস। তৃতীয় স্থানে বুলগেরিয়াভিত্তিক ভিভাকম। ইয়োনহাপ এজেন্সি
ফাইভজি ডাউনলোড স্পিডে বিশ্বে শীর্ষে এসকে টেলিকম
ফাইভজি নেটওয়ার্কে ডাউনলোড স্পিডের দিক থেকে শীর্ষে রয়েছে এসকে টেলিকম। বৈশ্বিক মোবাইল ইন্ডাস্ট্রি ট্র্যাকার ওপেনসিগন্যালের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।










