অন্যান্য চিপ নির্মাতা কোম্পানির মতো
এবার চিপ উৎপাদন কমানোর পথে এগুচ্ছে স্যামসাং। সর্বশেষ প্রান্তিকে মুনাফা ৯০
শতাংশের বেশি পতনের ফলে এ পথে এগুচ্ছে দক্ষিণ কোরীয় জায়ান্টটি। খবর রয়টার্স।
সম্প্রতি নীতি নির্ধারকদের কাছে
পাঠানো স্যামসাং জানায়, কয়েকটি মেমরি চিপ উৎপাদন ‘অর্থপূর্ণ মাত্রায়’ কমাতে
যাচ্ছে তারা। অবশ্য বিশ্লেষকরা বলছেন, মুনাফা হ্রাসের কারণে উৎপাদন কমাচ্ছে বিষয়টি
এমন নয়। গত নয় মাসে চিপের দাম যে ৭০ শতাংশ পতন হয়েছে তা মোকাবেলায় এ পথে এগুচ্ছে
স্যামসাংয়ের মতো চিপ নির্মাতা জায়ান্টগুলো।
করোনাকালে ভোক্তা চাহিদা বৃদ্ধিতে চিপের
মজুদ বাড়িয়ে দিয়েছিল স্মার্টফোন ও ব্যক্তিগত কম্পিউটার (পিসি) নির্মাতা
কোম্পানিগুলো। কিন্তু ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে গ্রাহকরা এ ধরণের পণ্য ক্রয় কমিয়ে
দিয়েছে। ফলে কোম্পানিগুলোর চিপের চাহিদাও হ্রাস পেয়েছে।
স্যামসাং বলছে, শ্লথগতির বিশ্ব
অর্থনীতির কারণে তাদের মেমরি চিপের চাহিদা কমেছে। এতে স্মার্টফোন ও পিসি নির্মাতা
কোম্পানিগুলো নতুন চিপ ক্রয় কমিয়ে মজুদের উপর নির্ভর করছে।
তবে স্যামসাং কি পরিমাণ উৎপাদন কমাবে
তা নিশ্চিত করেনি। এর আগে চিপ উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছিল এসকে হাইনিক্স ও
মাইক্রনের মতো কোম্পানি।










