কৌশলগত কারণে পোল্যান্ড থেকে কার্যক্রম গুটিয়ে নেয়ার কথা জানিয়েছে চীনের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ভিভো। সম্প্রতি দেশটিতে এ বিষয়ে সংবাদ প্রকাশ্যে আসে। পরবর্তী সময়ে জিএসএমঅনলাইন ডট পিএল সংবাদের সত্যতা নিশ্চিত করেছে। তবে কার্যক্রম সরিয়ে নেয়া হলেও বিদ্যমান গ্রাহকের জন্য সাপোর্ট চলমান থাকবে বলেও জানানো হয়। পোল্যান্ডের অন্যান্য স্থানীয় প্রকাশনা সংস্থার মধ্যে টেলিপলিস ডট পিএলও বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে রিটেইলারদের মাধ্যমে এখন সেলফোন বিক্রি করছে কোম্পানিটি। গিজচায়না
পোল্যান্ড থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে ভিভো
কৌশলগত কারণে পোল্যান্ড থেকে কার্যক্রম গুটিয়ে নেয়ার কথা জানিয়েছে চীনের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ভিভো।










