ভুয়া লেনদেনের জন্য ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিতে ফিশিং হামলার মাধ্যমে হাজার হাজার মেসেজ পাঠানোর ঘটনা তদন্ত করছে ফিলিপাইন সিনেট। দেশটির শীর্ষ দুটি টেলিকম পরিষেবা প্রতিষ্ঠান জানায়, চলতি বছর তারা ১০০ কোটির বেশি স্প্যাম ও সন্দেহজনক টেক্সট মেসেজ ব্লক করেছে। পিএলডিটি ও গ্লোব জানায়, সম্মিলিতভাবে তাদের ১৫ কোটি ৬০ লাখ সাবস্ক্রাইবারের মধ্যে কেউই সাইবার হামলাকারীদের আক্রমণের মুখে পড়েনি এবং তাদের সিস্টেম সুরক্ষিত আছে। —রয়টার্স
ফিশিং কেলেঙ্কারির তদন্তে ফিলিপাইন সিনেট
ভুয়া লেনদেনের জন্য ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিতে ফিশিং হামলার মাধ্যমে হাজার হাজার মেসেজ পাঠানোর ঘটনা তদন্ত করছে ফিলিপাইন সিনেট।










