করোনা মহামারীর সময় সবচেয়ে দ্রুত সম্প্রসারমাণ একটি খাত ছিল অ্যান্ড্রয়েড ট্যাবলেট বাজার। লকডাউনে শিক্ষা, বিনোদন ও অফিশিয়াল কাজে এ ডিভাইসের ব্যবহার বেড়েছিল। তবে করোনা-উত্তর বিশ্বে দেখা যাচ্ছে, ওই চাহিদা ছিল সাময়িক। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের উপাত্তে তা স্পষ্ট হয়ে উঠেছে। আইপ্যাডের মাধ্যমে প্রিমিয়াম ট্যাব সেগমেন্টে অ্যাপলের আধিপত্য অক্ষুণ্ন থাকলেও অ্যান্ড্রয়েড ট্যাব বিক্রি অর্ধেক কমেছে। সার্বিক ট্যাব বাজারে শীর্ষ পাঁচ ব্র্যান্ড যথাক্রমে অ্যাপল, স্যামসাং, লেনোভো, অ্যামাজন ও হুয়াওয়ে। দ্বিতীয় প্রান্তিকে আইওএস-চালিত আইপ্যাড বিক্রি হয়েছে ১ কোটি ৪৮ লাখ ইউনিট। গত বছরের তুলনায় ৭ শতাংশ কম থাকলেও একক আধিপত্য অ্যাপলেরই। ট্যাবের বৈশ্বিক বাজারে অ্যাপলের হিস্যা ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে দ্বিতীয় প্রান্তিকে শীর্ষস্থান স্যামসাংয়ের। দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটির বিক্রি বছরওয়ারি ১৩ শতাংশ কমে ৭১ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। চীনা কোম্পানি লেনোভো তৃতীয় স্থানে থাকলেও তাদের বিক্রি ২৫ শতাংশ কমে ৩৫ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। —স্ট্র্যাটেজি অ্যানালিটিকস
দ্বিতীয় প্রান্তিকে অ্যান্ড্রয়েড ট্যাবলেট বাজারে ধস
করোনা মহামারীর সময় সবচেয়ে দ্রুত সম্প্রসারমাণ একটি খাত ছিল অ্যান্ড্রয়েড ট্যাবলেট বাজার। লকডাউনে শিক্ষা, বিনোদন ও অফিশিয়াল কাজে এ ডিভাইসের ব্যবহার বেড়েছিল।










