তিন মাসে যুক্তরাজ্যের নাগরিকরা অন্তত সাড়ে চার কোটি স্ক্যাম কল ও টেক্সট মেসেজ পেয়েছেন। টেলিকম রেগুলেটর প্রতিষ্ঠান অফকমের প্রতিবেদনে বলা হয়, জরিপে অংশ নেয়া প্রায় অর্ধেক ব্রিটিশ নাগরিক সপ্তাহে অন্তত একবার স্ক্যাম কল বা টেক্সট মেসেজ পাওয়ার কথা স্বীকার করেছেন। গত সেপ্টেম্বরে দুই হাজার ব্রিটিশ নাগরিকের ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে বলা হয়, স্ক্যাম কল বা টেক্সট মেসেজে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১০ লাখ ব্রিটিশ। বিবিসি