মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ট্যাপে শুরু হয়েছে ক্যাশব্যাক ক্যাম্পেইন। এর আওতায় ট্যাপের মাধ্যমে বান্ডেল কিনলে গ্রামীণফোনের গ্রাহকরা পাবেন ৬০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। গত ১৩ জুলাই শুরু হওয়া অফারটি চলবে ২৬ জুলাই পর্যন্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্যাপ জানিয়েছে, সাত দিন মেয়াদী ৯৯ টাকায় ১৫০ মিনিটের বান্ডেল কিনলে ক্যাশব্যাক পাওয়া যাবে ১৫ টাকা। ৩০ দিন মেয়াদী ১০৯ টাকায় সেকেন্ডে ১ দশমিক ১৫ পয়সা রেটের বান্ডেলে ক্যাশব্যাক রয়েছে ১৬ টাকা। সাত দিন মেয়াদী ১১৪ টাকায় ৩ জিবি’র বান্ডেলে ক্যাশব্যাক রয়েছে ১৭ টাকা এবং ২১ দিন মেয়াদী ১৪৭ টাকায় ২২০ মিনিটের বান্ডেল কিনলে ক্যাশব্যাক পাওয়া যাবে ২২ টাকা।  

অন্যদিকে গ্রাহকরা সাত দিন মেয়াদী ১৭৯ টাকায় ১৫ জিবি’র বান্ডেলে ক্যাশব্যাক পাচ্ছেন ২৭ টাকা। ৩০ দিন মেয়াদী ২০৭ টাকায় ৩২০ মিনিট ও ৫১২ এমবি’র বান্ডেলে ক্যাশব্যাক পাচ্ছেন ৩১ টাকা। ৩০ দিন মেয়াদী ২৫৯ টাকায় ৪ জিবি’র বান্ডেলে ক্যাশব্যাক পাচ্ছেন ৩৪ টাকা। ৩০ দিন মেয়াদী ৩৯৯ টাকায় দৈনিক ১ জিবি’র বান্ডেলে ক্যাশব্যাক পাচ্ছেন ৬০ টাকা।

ট্যাপ অ্যাপ অথবা ইউএসএসডি কোড ব্যবহার করে সেবাটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। নিজের অথবা অন্যের জিপি নাম্বারে বান্ডেল রিচার্জ করে দিলেও ক্যাশব্যাক উপভোগ করা যাবে। অন্যের জিপি নাম্বারে বান্ডেল রিচার্জ করার ক্ষেত্রে যিনি রিচার্জ করে দেবেন তিনি ক্যাশব্যাকটি পাবেন।

ক্যাম্পেইনটি সম্পর্কে আরো জানতে ট্যাপ’র কাস্টমার কেয়ার নাম্বার ১৬৭৩৩-এ যোগাযোগ করতে পারবেন গ্রাহকরা।