জলবায়ু পরিবর্তনসংক্রান্ত গবেষণা কার্যক্রমকে আরো গতিশীল করতে ও মহাকাশ গবেষণা খাতের ব্যয় কমাতে সাশ্রয়ী মূল্যের থ্রিডি প্রিন্টেড প্লাজমা সেন্সর এনেছেন এমআইটির একদল বিজ্ঞানী। সেন্সরটি পৃথিবীর উপরাংশে প্লাজমায় থাকা রাসায়নিক গঠন ও আয়নশক্তি বিতরণের বিষয়টি শনাক্ত করতে পারে। গবেষকরা সেন্সর তৈরিতে ভিট্রোলাইট নামের প্রিন্টযোগ্য গ্লাস-সিরামিক উপাদান ব্যবহার করেছেন। বর্তমানের উপাদানের তুলনায় এটি বেশি টেকসই বলে দাবি গবেষকদের। —এনগ্যাজেট