গত এপ্রিলে ফক্সকনের আয় আগের মাসের চেয়ে ৪ দশমিক ১৩ শতাংশ কমেছে। অ্যাপলের চুক্তিভিত্তিক পণ্য নির্মাতা কোম্পানিটির আয় বছরওয়ারি ২ দশমিক ৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৬৪৬ তাইওয়ানিজ ডলার বা ১ হাজার ৬৫০ কোটি ডলার। মার্চের তুলনায় ফক্সকনের ক্লাউড কম্পিউটিং ও নেটওয়ার্কিং বা কমিউনিকেশনস ডিভাইস বিক্রি ১০ শতাংশ বেড়েছে। কিন্তু পিসি, ট্যাবলেট ও অন্যান্য স্মার্ট ও ভোক্তা ইলেকট্রনিকস পণ্য বিক্রি থেকে আয় কমেছে। চীনে কভিড-১৯ লকডাউনের ফলে এপ্রিলে ফক্সকনের সমন্বিত আয়ে প্রভাব পড়েছে। ডিজিটাইমস
এপ্রিলে আয় কমেছে ফক্সকনের
গত এপ্রিলে ফক্সকনের আয় আগের মাসের চেয়ে ৪ দশমিক ১৩ শতাংশ কমেছে। অ্যাপলের চুক্তিভিত্তিক পণ্য নির্মাতা কোম্পানিটির আয় বছরওয়ারি ২ দশমিক ৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৬৪৬ তাইওয়ানিজ ডলার বা ১ হাজার ৬৫০ কোটি ডলার।










