দৈনন্দিন চলাচলে গুগল ম্যাপ এখন অত্যন্ত সহায়ক। নিজ দেশের পাশাপাশি বিদেশ ভ্রমণের এটি খুবই কার্যকর। স্মার্টফোন ও গুগল ম্যাপ থাকলে সহজেই যেকোনো জায়গা খুঁজে পাওয়া সহজ। অবস্থান, দূরত্ব ও সেখানে পৌঁছতে কোন পরিবহনে কত সময় লাগবে, এমনকি সেখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে সবই জানান দেয় গুগল ম্যাপ। সাধারণত ইন্টারনেটের মাধ্যমে অ্যাপটি ব্যবহার করা হয়। তবে অফলাইনেও এটি ব্যবহারের সুবিধা রয়েছে। খবর গিকি গ্যাজেটস।

প্রথমেই সেলফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি চালু করতে হবে। এরপর সেখানে ডান দিকের কোনায় থাকা প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। সেখানে অফলাইন ম্যাপ নির্বাচন করতে হবে। নির্বাচনের পর সিলেক্ট ইওর ওয়ুন ম্যাপ অপশনে ক্লিক করতে হবে। অপশনের ভেতরে প্রবেশ করে যে এলাকার ম্যাপ ডাউনলোড করা প্রয়োজন সেটি নির্বাচন করে নিতে হবে। এরপর এখানে থেকে জুম ইন বা জুম আউট করে পছন্দের অঞ্চলটি নির্বাচন করতে হবে।

নির্বাচন শেষে ডাউনলোড অপশনে ট্যাপ করতে হবে। স্ক্রিনের নিচে ডাউনলোড বাটন দেখা যাবে। একই সঙ্গে ম্যাপের আকার সম্পর্কে ব্যবহারকারীকে জানানো হবে। তবে এক্ষেত্রে সেলফোনের মেমোরি খালি রাখতে হবে। ম্যাপের অংশ নির্বাচন হয়ে গেলেই ডাউনলোড অপশনে ক্লিক করুন। এরপর অফলাইনে অর্থাৎ ইন্টারনেট বন্ধ করে দিলেও ডাউনলোড করা ম্যাপটি খুব সহজে ফোনে খুঁজে দেখা যাবে। পাশাপাশি নির্দিষ্ট এলাকা খুঁজে পেতেও সমস্যা হবে না।