চীন থেকে কার্যক্রম সরিয়ে নেয়ার পাশাপাশি উদীয়মান অর্থনীতির দেশে প্রবেশে কাজ করছে অ্যাপল। এর অংশ হিসেবে এবার দেশটিতে প্রথম অনলাইন স্টোর চালুর কথা জানিয়েছে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট। মুম্বাই ও দিল্লিতে অ্যাপল স্টোর চালুর এক সপ্তাহ পরই ভিয়েতনামে শপ চালুর কথা জানাল মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। ১৮ মে অনলাইন শপটি চালু হওয়ার কথা। অ্যাপল সিইও টিম কুকের ভাষায়, উদীয়মান অর্থনীতির দেশগুলো কোম্পানির ব্যবসা বাড়াতে সহায়তা করবে। রয়টার্স