ওয়েব ও অ্যান্ড্রয়েড প্লাটফর্মের পর এবার আইওএসে চ্যাটজিপিটি অ্যাপ চালু করতে যাচ্ছে ওপেনএআই। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, বিনামূল্যে অ্যাপটি ব্যবহার করা যাবে এবং সব ডিভাইসের হিস্ট্রি সিংক হবে। মালিকানা প্রতিষ্ঠান জানায়, আইওএসেও যারা চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন নেবে তারা জিপিটি-৪ এর বিশেষ ফিচার ব্যবহার করতে পারবে। ফেব্রুয়ারির শুরুতে ওপেনএআই প্রতি মাসে ২০ ডলার ফি এর বিপরীতে পরীক্ষামূলকভাবে চ্যাটজিপিটি প্লাস পরিষেবা চালু করেছিল। রয়টার্স
আইওএসে চ্যাটজিপিটি অ্যাপ আনছে ওপেনএআই
ওয়েব ও অ্যান্ড্রয়েড প্লাটফর্মের পর এবার আইওএসে চ্যাটজিপিটি অ্যাপ চালু করতে যাচ্ছে ওপেনএআই।










