কথোপকথন সম্পর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও কাস্টমার সাপোর্টের অটোমেশন প্লাটফর্ম সলভি অধিগ্রহণ করছে ভিডিও চ্যাট অ্যাপ জুম। সম্প্রতি জুম কন্টাক্ট সেন্টার চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, এ অধিগ্রহণ ইউনিফাইড কমিউনিকেশনের মাধ্যমে কন্টাক্ট সেন্টারের ধরন নির্ধারণে সহায়তা করবে। সলভির মালিকানাধীন প্রযুক্তি জুম কন্টাক্ট সেন্টারের পরিষেবার পাশাপাশি সেলফ সার্ভিস ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়ন ঘটাবে। অফিস বন্ধ থাকায় এবং বাসা থেকে কাজের ধারা চালু হওয়ায় গত দুই বছরে জুমের চাহিদা বেড়েছে। গ্যাজেটস নাউ