ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশনভিত্তিক নতুন পরিষেবার পরীক্ষা চালাচ্ছে ফটো মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের মালিকানা প্রতিষ্ঠান স্ন্যাপ। নতুন ফিচারটি স্ন্যাপচ্যাটপ্লাস নামে পরিচিত। এর মাধ্যমে ব্যবহারকারীরা এক্সক্লুসিভ ও প্রি-রিলিজ ফিচার ব্যবহারের সুবিধা পাবেন। অভ্যন্তরীণ পর্যায়ে ফিচারটির পরীক্ষা চালানো হলেও মোবাইল ডেভেলপার আলেজান্দ্রো পালুজ্জি প্রথম এ বিষয়ে জানান। স্ন্যাপচ্যাটের এক মাসের সাবস্ক্রিপশনের জন্য ৪ দশমিক ৫৯ এবং এক বছরের জন্য ৪৫ দশমিক ৯৯ ইউরো ব্যয় করতে হবে। রয়টার্স
নতুন সাবস্ক্রিপশন ফিচারের পরীক্ষা চালাচ্ছে স্ন্যাপ
ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশনভিত্তিক নতুন পরিষেবার পরীক্ষা চালাচ্ছে ফটো মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের মালিকানা প্রতিষ্ঠান স্ন্যাপ। নতুন ফিচারটি স্ন্যাপচ্যাটপ্লাস নামে পরিচিত।










