আইওএস ব্যবহারকারীদের জন্য নিজস্ব জিআইএফ তৈরির ফিচার যোগ করেছে টুইটার। সম্প্রতি সামাজিক মাধ্যমটি জানিয়েছে, অ্যাপ ব্যবহার করে আইওএস ক্যামেরা দিয়ে ব্যবহারকারীরা এখন থেকে জিআইএফ তৈরি করতে পারবেন। খবর টেক ক্রাঞ্চ।
আইওএসে নতুন কোনো টুইট লেখার সময় ক্যামেরা অপশন ব্যবহার করতে হবে। এরপর ব্যবহারকারীরা ছবি, ভিডিও বা অ্যানিমেটেড জিআইএফ ব্যবহারের অপশন পাবেন। তবে জিআইএফ রেকর্ডটি দীর্ঘ হতে পারবে না। জিআইএফের সময় সর্বোচ্চ কয়েক সেকেন্ড হতে পারে। জিআইএফ তৈরির পর তা স্বয়ংক্রিয়ভাবে ইমেজেস ফোল্ডারে জিআইএফ হিসেবে ক্যামেরা রোলে সেভ হবে।
সাম্প্রতিক সময়ে টুইটার বেশ কয়েকটি নতুন ফিচার চালু করেছে। এগুলোর মধ্যে রয়েছে ইনস্টাগ্রামের ‘ক্লোজ ফ্রেন্ডস’
তালিকার বিপরীতে স্পেসের জন্য ক্লিপ টুল। এছাড়া ব্যবহারকারীদের জন্য কিছু টাইমলাইন অ্যালগরিদম পরিবর্তন সুবিধা এনেছে টুইটার।
বর্তমানে শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য জিআইএফ ফিচারটি চালু করা হয়েছে। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কবে এ সুবিধা পাবেন তা এখনো ঘোষণা করেনি টুইটার। টুইটারের অন্য ফিচারগুলোর মতোই শিগগিরই অ্যান্ড্রয়েডেও এ ফিচার যুক্ত করা যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।









