স্টাডিয়া গেমিং সার্ভিস বন্ধ না করার কথা জানিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। চলতি সপ্তাহের শুরুতে গুঞ্জন উঠেছিল যে প্রযুক্তি জায়ান্টটি ২০২২ সাল শেষে তাদের এ গেমিং প্লাটফর্ম বন্ধ করে দেবে। স্টাডিয়ার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে দেয়া এক টুইট বার্তায় বলা হয়, স্টাডিয়া বন্ধ করা হচ্ছে না। পাশাপাশি ব্যবহারকারীদের আশ্বস্ত করে বলা হয়, প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত তাদের প্লাটফর্ম ও স্টাডিয়া প্রোতে নতুন নতুন গেম যুক্ত করার বিষয়ে কাজ করছে। —এনগ্যাজেট
স্টাডিয়া গেমিং সার্ভিস বন্ধ করছে না গুগল
স্টাডিয়া গেমিং সার্ভিস বন্ধ না করার কথা জানিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। চলতি সপ্তাহের শুরুতে গুঞ্জন উঠেছিল যে প্রযুক্তি জায়ান্টটি ২০২২ সাল শেষে তাদের এ গেমিং প্লাটফর্ম বন্ধ করে দেবে।










