ইউটিউবে গুগল মিটিংয়ের প্রোগ্রাম লাইভস্ট্রিমিং করার সুবিধা চালু হচ্ছে। শুরুতে এ ফিচার বেশিরভাগ পেইড গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্টকে দেয়া হচ্ছে। এছাড়া কিছু কিছু দেশের গুগল ওয়ান প্রিমিয়াম প্ল্যান সদস্যরাও এ সুবিধা পাবেন। ইউটিউবে গুগল মিট সেশন লাইভস্ট্রিম করতে চাইলে ব্যবহারকারীকে তার নিজস্ব কোনো চ্যানেল অনুমোদনের আগাম অনুরোধ করে রাখতে হবে। এ অনুমোদন প্রক্রিয়া সম্পন্নে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। দ্য ভার্জ