স্বাস্থ্য খাতে প্রযুক্তি উন্নয়নে ২৯ কোটি ১০ লাখ ইউয়ান বা ৪ কোটি ১৫ লাখ ডলার ব্যয় করবে টেনসেন্ট। এর মাধ্যমে জিয়াংশুর সুনজি মেডিকেল টেকনোলজি কোম্পানির ১৯ দশমিক ৫ শতাংশ শেয়ার পাবে চীনা প্রযুক্তি কোম্পানিটি। শেনঝেন শেয়ারবাজারে দাখিল করা নথিতে দেখা যায়, স্বাস্থ্য খাতের গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) ও প্রাত্যহিক কার্যক্রম পরিচালনায় এ অর্থ ব্যয় করা হবে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কয়েক মাস আগে ইন্টারনেট জায়ান্টটি প্রযুক্তি বিষয়ে আরো চুক্তি অনুমোদনের প্রতিশ্রুতি দিয়েছিল। শহরটিতে স্বাস্থ্য খাতের কার্যক্রম ত্বরান্বিত করতে ইন্টারনেট সংযুক্ত করা ওই প্রতিশ্রুতিরই অংশ বলে জানা গিয়েছে।