চলতি বছরের এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় ফাইভজি ব্যবহারকারী তিন কোটি স্পর্শ করেছে। ২০১৯ সালে ফাইভজি পরিষেবা চালুর পর এই প্রথম তিন কোটির সীমা অতিক্রম করল। দেশটির বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এপ্রিলে মোট ৭ কোটি ৮০ লাখ মোবাইল পরিষেবা ব্যবহারকারীর ৩৮ দশমিক ১ শতাংশ ফাইভজি ব্যবহার করছে। এসকে টেলিকমের ফাইভজি ব্যবহারকারী সর্বোচ্চ ১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার। এরপর অবস্থান করছে কেটি করপোরেশন, যাদের গ্রাহক ৯০ লাখ ২০ হাজার। এছাড়া ফোরজি নেটওয়ার্ক সেবা নিচ্ছে ৪ কোটি ৬৩ লাখ ব্যবহারকারী, যা মোট ব্যবহারকারীর ৫৮ শতাংশ। দ্য কোরিয়া হেরাল্ড
এপ্রিলে ৩ কোটি ছাড়িয়েছে দ. কোরিয়ার ফাইভজি ব্যবহারকারী
চলতি বছরের এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় ফাইভজি ব্যবহারকারী তিন কোটি স্পর্শ করেছে।










