যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিড স্পার্ক প্রোগ্রামে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহণ খাতের স্টার্টআপ ’জাহাজী’ বিজয়ী হয়েছে। গত মার্চে শুরু হওয়া এই প্রোগ্রামে দক্ষিণ এশিয়ার ১৪০টি স্টার্টআপ অংশ নিয়েছিলো। সেখান থেকে ২০টি স্টার্টআপ ফাইনাল রাউন্ডের জন্য বিবেচিত হয়। যাচাই বাছাই শেষে তাদের মধ্যে হতে ছয়জনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় স্টার্টআপগুলোর সমস্যা সমাধানের দক্ষতা ও উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনাকে বিবেচনা করা হয়।

জাহাজী শুধু এই ছয়জন বিজয়ীর একজন তা নয়, ২০২০ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এই সিড স্পার্ক প্রোগ্রাম চালুর পরে এই প্রথম কোনো বাংলাদেশী স্টার্টআপ বিজয়ী হলো। বিজয়ী ছয়টি স্টার্টআপের ভিডিও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হোস্ট করা হয়েছে এবং তাদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করা হয়েছে।

স্ট্যানফোর্ড সিড স্পার্ক হলো, স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেসের একটি অনলাইন উদ্যোক্তা প্রোগ্রাম। এই দলে ১৪০টি দক্ষিণ এশীয় স্টার্টআপ অংশগ্রহণ করে। অধ্যাপক, এই খাতের বিশেষজ্ঞ, সফল উদ্যোক্তা এবং পরামর্শকদের দ্বারা পাঁচ মাসের কঠোর এবং প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার পরে ১৯ জুলাই জুরিরা নগদ পুরস্কারের জন্য ছয় বিজয়ীর নাম ঘোষণা করে।

জাহাজী স্টার্টআপের উদ্যোক্তা হলেন কাজল আব্দুল্লাহ এবং অভিনন্দন জোতদার। বাংলাদেশের নৌ পথের জন্য এটিই একমাত্র ট্র্যাকিং ডিভাইস। 

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজয়ীদের পরিচিতি ও কাজ সম্পর্কে ভিডিও ফিচার করা হয়েছে। বিজয়ীদের জানতে ক্লিক করুন : 


https://web.stanford.edu/group/stanfordseed/cgi-bin/seedspark/spark-04-march-july-2022