সম্প্রতি এক ভিডিও ডেমোতে রোলেবল মোবাইল ফোন দেখিয়েছে মটোরোলা। একটি বাটনে প্রেস করার মাধ্যমে স্ক্রিন সম্প্রসারণ ও সংকোচন করা যাবে বলে জানায় দ্য ভার্জ। মটোরোলার প্যারেন্ট কোম্পানি লেনোভোর টেক ওয়ার্ল্ড ২০২২ ইভেন্টে শেয়ার করা ভিডিওতে কেবল ডিভাইসটির সামনের অংশ দেখানো হয়েছে। নমনীয় ডিসপ্লেতে ওলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। প্যানেলটি সম্প্রসারিত হলে সর্বোচ্চ ৬ দশমিক ৫ ইঞ্চি ও সংকুচিত হলে ৪ ইঞ্চিতে দাঁড়াবে। দ্য ভার্জ