হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস স্টিম ডেক মেরামতে ব্যবহারকারীদের সুবিধা দিতে আলাদা কেন্দ্র চালু করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান ভালভ। স্টিম ডেক ডিভাইসের হার্ডওয়্যার সমস্যার কারণে ব্যবহারকারীদের আগে থার্ড পার্টি প্রতিষ্ঠান থেকে পরিষেবা নিতে হতো। সার্ভিস সেন্টার চালু হওয়ায় এখন আর এ সমস্যা থাকবে না। প্রতিষ্ঠানের সাপোর্ট চ্যানেলের মাধ্যমে পরিষেবা নেয়া যাবে। মেরামত কেন্দ্রগুলো ওয়ারেন্টিতে থাকা ডিভাইসের সমস্যাও বিনামূল্যে সমাধান করবে। পাশাপাশি ওয়ারেন্টির বাইরে ডিভাইসের ক্ষতি হলেও দেখবে। এনগ্যাজেট
ভালভের স্টিম ডেক ডিভাইস মেরামত কেন্দ্র চালু
হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস স্টিম ডেক মেরামতে ব্যবহারকারীদের সুবিধা দিতে আলাদা কেন্দ্র চালু করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান ভালভ। স্টিম ডেক ডিভাইসের হার্ডওয়্যার সমস্যার কারণে ব্যবহারকারীদের আগে থার্ড পার্টি প্রতিষ্ঠান থেকে পরিষেবা নিতে হতো। সার্ভিস সেন্টার চালু হওয়ায় এখন আর এ সমস্যা থাকবে না। প্রতিষ্ঠানের সাপোর্ট চ্যানেলের মাধ্যমে পরিষেবা নেয়া যাবে।










