ওয়েব, আইওএস ও অ্যান্ড্রয়েড—তিনটি প্লাটফর্ম ব্যবহারকারীর জন্য নতুন ফিচার চালুতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর অংশ হিসেবে আইওএস প্লাটফর্মের জন্য আপডেটস ট্যাব চালু করেছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি। নতুন ডিজাইনের স্ট্যাটাস ট্যাবের জায়গায় এটি থাকবে। তবে চ্যানেল ট্যাবের কাজ এখনো চলছে। আপডেটস ট্যাবের প্রথম ভার্সনে মিউট করে রাখা চ্যাটগুলো মিউটেড স্ট্যাটাসে দেখা যাবে। বেটা পরীক্ষকদের জন্য টেস্টফ্লাইট বেটা প্রোগ্রামের মাধ্যমে এটি চালু করা হবে। গ্যাজেটসনাউ