দীর্ঘ প্রতীক্ষার পর ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এখন থেকে যেকোনো পোস্টের কমেন্টে গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট বা জিআইএফ ব্যবহার করা যাবে। মেটা মালিকানাধীন প্লাটফর্মটির প্রধান অ্যাডাম মোসেরি নতুন এ ফিচার চালুর ঘোষণা দেন। ফিচারটি ব্যবহারকারীদের গিফি থেকে জিআইএফ ব্যবহারের মাধ্যমে কমেন্টের সুযোগ দেবে। এছাড়া রিলসে লিরিক্সের পরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম। গত বছর যুক্তরাজ্যের বাজার প্রতিযোগিতা ও নিয়ন্ত্রকরা গিফি বিক্রির জন্য মেটার ওপর চাপ দিয়েছিল। এনগ্যাজেট