ভারতের প্রথম প্রতিষ্ঠান হিসেবে রাজস্থানে মেমোরি চিপ সংযোজন, পরীক্ষণ, উৎপাদন ও প্যাকেটজাতে কারখানা স্থাপনের কথা জানিয়েছে ইলেকট্রনিকস ফার্ম সহস্রা সেমিকন্ডাক্টরস। আগামী ডিসেম্বর নাগাদ প্লান্টে উৎপাদিত চিপের বাজারজাত শুরু হবে বলেও জানা গেছে।

পিটিআইকে দেয়া এক সাক্ষাত্কারে সহস্র সেমিকন্ডাক্টরসের ব্যবস্থাপনা পরিচালক অম্রিত মানওয়ানি বলেন, রাজস্থানেরও ভিওয়াদিতে কারখানা স্থাপনে প্রতিষ্ঠানটি ৭৫০ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। মানওয়ানি বলেন, ভিওয়াদির এলসিনা ম্যানুফ্যাকচারিং ক্লাস্টারে এটিএমপি সুবিধা চালুর জন্য আমরা ১৫০ কোটি রুপি বিনিয়োগ করব। আমাদের আশা চলতি বছর শেষে এর কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, বাজার প্রতিষ্ঠার পর লভ্যাংশ ২৫০-৩০০ কোটি রুপিতে পৌঁছালে আরো ৬০০ কোটি রুপি বিনিয়োগ করা হবে। সামগ্রিকভাবে আমরা ৭৫০ কোটি রুপি বিনিয়োগের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। বাণিজ্যিক উৎপাদনের প্রথম অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ৫০ কোটি রুপিতে পৌঁছাবে বলেও জানান তিনি। ২০২৫-২৬ সাল নাগাদ তা ৫০০ কোটি রুপিতে দাঁড়াবে।

এটিএমপি ইউনিটে একটি সেমিকন্ডাক্টরকে বিক্রির জন্য পরিপূর্ণ পণ্য হিসেবে তৈরি করা হয়।