গেমিং খাতের উন্নয়নে এখন থেকে আর তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের ওপর নির্ভর করবে না নেটফ্লিক্স। ফিনল্যান্ডের হেলসিংকিতে নিজস্ব গেম স্টুডিও তৈরিতে কাজ করছে স্ট্রিমিং জায়ান্টটি। স্টুডিওতে কোনো ধরনের বিজ্ঞাপন বা ইন-অ্যাপ কেনাকাটা ছাড়াই বিশ্বমানের গেম তৈরি করা হবে। কী কী গেম তৈরি করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে জিংগা ও ইলেকট্রনিকস আর্টসের সাবেক মার্কো লাসটিকা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবে। স্টুডিও থেকে এখনই কোনো গেম বাজারজাত করা হবে না। এনগ্যাজেট
নিজস্ব গেম স্টুডিও বানাচ্ছে নেটফ্লিক্স
গেমিং খাতের উন্নয়নে এখন থেকে আর তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের ওপর নির্ভর করবে না নেটফ্লিক্স। ফিনল্যান্ডের হেলসিংকিতে নিজস্ব গেম স্টুডিও তৈরিতে কাজ করছে স্ট্রিমিং জায়ান্টটি।










