ভারতে উৎপাদন সক্ষমতা বাড়ানোর কথা জানিয়েছে বহুজাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান সিসকো। আগে দেয়া এক ঘোষণায় কোম্পানিটি এশিয়ার দেশটিতে উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছিল। নতুন বিনিয়োগের মাধ্যমে সিসকো ভারতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে কাজ করতে পারবে। কোম্পানির দাবি, উৎপাদন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সিসকো সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। এর মাধ্যমে ক্লাউড কম্পিউটিং খাতে সাশ্রয়ী মূল্যে পরবর্তী প্রজন্মের পরিষেবা ও অ্যাপ সহায়তা প্রদানে সক্ষম হবে। গ্যাজেটস নাউ