আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে বাজারে আইফোন ১৪ সিরিজ বাজারজাত করবে অ্যাপল। এর আগে এ সিরিজ নিয়ে বেশকিছু তথ্য প্রকাশ্যে আসছে। সাম্প্রতিক তথ্যানুযায়ী, এ সিরিজের সেলফোনে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হতে পারে, যা অ্যাপলের ইতিহাসে প্রথম। চার্জিংয়ের দিক থেকে অ্যাপল অ্যান্ড্রয়েডের তুলনায় অনেক পিছিয়ে। তবে আইফোনে নতুন এ সংযোজন চার্জিংয়ের দিক থেকে ব্যবহারকারীদের কিছুটা স্বস্তি দেবে। যদি এটি কার্যকর হয় তাহলে ১ ঘণ্টারও কম সময়ে ডিভাইস চার্জ দেয়া যাবে। গিজচায়না
আইফোন ১৪ সিরিজে ফাস্ট চার্জিং থাকতে পারে
আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে বাজারে আইফোন ১৪ সিরিজ বাজারজাত করবে অ্যাপল। এর আগে এ সিরিজ নিয়ে বেশকিছু তথ্য প্রকাশ্যে আসছে।










