বরিশালে চালু হয়েছে জনপ্রিয় মোবাইল চেইন শপ সুমাস টেকের ব্র্যান্ড শপ। এ অঞ্চলের গ্রাহকরা এখন হাতের কাছেই সুমাস টেকের বাজেট ডিভাইস, ফ্ল্যাগশিপ ডিভাইস, গ্যাজেটস এর পাশাপাশি তাদের বিক্রয় পরবর্তী সেবা পাবেন। সাশ্রয়ী দামে কিনতে পারবেন মোবাইল, মোবাইলের ব্যাটারি, হেডফোনসহ বিভিন্ন গ্যাজেটস।
সম্প্রতি বরিশাল সদরের ফাতেমা সেন্টারে যাত্রা শুরু করলো সুমাস টেক। এছাড়া এ মাসেই শেরপুরে ও চট্টগ্রামে তারা বর্ধিত করতে যাচ্ছে তাদের কার্যক্রম।
সুমাস টেকের ম্যানেজিং ডিরেক্টর আবু সাঈদ পিয়াস জানান, অনেক কাস্টমার ঢাকার বাইরে থেকে ঢাকায় আসেন আমাদের থেকে প্রোডাক্ট নেয়ার জন্য, আমরা তাদের সুবিধার্থে ঢাকার বাইরে আমাদের প্রোডাক্ট ও সার্ভিস দেয়ার লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়েছি। প্রসঙ্গত, ২০১৬ সালে সুমাস টেক ঢাকার বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করে। -বিজ্ঞপ্তি










