ভিয়েতনামে সর্ববৃহৎ কারখানায় স্মার্টফোনসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য উৎপাদন কমিয়েছে স্যামসাং। বৈশ্বিক ভোক্তা ব্যয় হ্রাসে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা কোম্পানি। কারখানা কর্মীদের বরাতে রয়টার্স জানায়, বর্তমানে সপ্তাহে তিন-চারদিন কাজ চলছে এবং কোনো ওভারটাইম করতে হচ্ছে না। আগে স্যামসাংয়ের ওই ভিয়েতনাম কারখানায় সপ্তাহে ছয়দিন কাজ হতো। ভিয়েতনাম কারখানায় বছরে ১০ কোটি ডিভাইস তৈরির সক্ষমতা রয়েছে স্যামসাংয়ের। রয়টার্স