দেশের বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। ক্রিস্টাল গ্লাস ডিজাইন ও হালকা ওজনের কারণে ডিভাইসটি ক্রেতাদের আকৃষ্ট করবে এমনটাই প্রত্যাশা কোম্পানিটির। ভাইব্রেন্ট গোল্ড ও মিটিওর ব্ল্যাক রঙে পাওয়া যাবে ওয়াই৩৬। ব্যাকসাইড যেন দাগ ও হাতের ছাপ থেকে সুরক্ষিত থাকে, এজন্য এতে ব্যবহার হয়েছে ফ্লোরাইড এজি গ্লাস প্রযুক্তি। ভিভো ওয়াই৩৬ এ থাকবে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি, যা দেবে নিরবচ্ছিন্ন ব্যবহারের অভিজ্ঞতা। এতে রয়েছে ওয়াই সিরিজের নতুন আকর্ষণ ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জার। নতুন ডিভাইসটিকে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ও ৮জিবি র‍্যাম দেয়া হয়েছে। দুর্দান্ত স্মার্টফোনটির ক্যামেরার মোডে আসছে নতুন সংযোজন ডাবল এক্সপোজার। দুটি ছবিকে এক করে কাজ করাটা সহজ করে দেবে। এতে আছে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেলের মাইক্রোক্যামেরা। পাশাপাশি সেলফির জন্য সম্মুখে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে।