স্থানীয়ভাবে সেমিকন্ডাক্টর উৎপাদনে আর্থিক প্রণোদনা বাড়িয়েছে ভারত সরকার। চিপ ও ডিসপ্লে উৎপাদনে পরিকল্পনাটি বাস্তবায়নে ব্যয়ের ৩০ থেকে ৫০ শতাংশ এ প্রণোদনার মাধ্যমে পূরণ হবে। গতকাল এক সরকারি বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাপী চিপ সরবরাহে মূল ভূমিকা পালন করতে চায় ভারত। সে লক্ষ্যেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ১ হাজার কোটি ডলার চিপ ও ডিসপ্লে উৎপাদনে বিনিয়োগ করার পরিকল্পনা হাতে নিয়েছে। রয়টার্স